TRENDING:

পাড়ার প্রতিমা বিসর্জনে মদ্যপ যুবকদের হাতে মহিলার মৃত্যু, জখম ৪ !

Last Updated:

পাড়ার প্রতিমা বিসর্জনে গিয়ে এরকমটা হতে পারে কখনও ভাবেনি আগরপাড়ার মহিলারা ৷ এখনও পুরো ঘটনাটা ভাবলে, গায়ে কাঁটা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরপাড়া: পাড়ার প্রতিমা বিসর্জনে গিয়ে এরকমটা হতে পারে কখনও ভাবেনি আগরপাড়ার মহিলারা ৷ এখনও পুরো ঘটনাটা ভাবলে, গায়ে কাঁটা দিয়ে উঠছে পাড়ার বহু লোকেরই ৷ হঠাৎ এমন কী ঘটল, যাতে প্রাণই চলে গেল শীলা দাসের!
advertisement

প্রতিবারের মতে এবারও পাড়ার মা কালীর বিসর্জনে গিয়েছিল শীলা দাস ৷ সঙ্গে ছিল পাড়ারও আরও কয়েকজন মহিলা ৷ ঢাকের তালে পা মিলিয়ে ভাসানের শোভাযাত্রা এগিয়েই যাচ্ছিল ৷ হাসি, গল্পেই মেতেছিলেন আগরপাড়ার মহিলারা৷ দল বেঁধে ভাসান দেখতে যাওয়া তো প্রতিবারের নিয়ম ৷ কিন্তু এবারটা যে এরকম ঘটবে, তা আগের থেকে বুঝতেই পারেনি কেউ ৷

advertisement

শোভাযাত্রা ভালই এগোচ্ছিল, ঢাকও বাজছিল নানান তালে ৷ ভাসান এল নিশ্চিন্তেই ৷ বিসর্জন দিয়ে ফেরার সময়,  ইলিয়াস রোডে পৌঁছতেই, লাগল গণ্ডোগোল ৷ হঠাৎই একদল মদ্যপ যুবক এসে চড়াও হল শোভাযাত্রার সামনে ৷ বাধা দিতে গিয়েই বিপত্তি ৷ এক কথা, দু’কথা থেকে শুরু হল বচসা ৷ তবে বচসাতেই থেমে থাকল না ৷ মদ্যপ যুবকরা চড়াও হল মহিলাদের ওপর ৷ মহিলাদের শুরু করল মারধর ৷ তবে মারধরেই আটকে থাকল না যুবকেরা৷ অ্যাম্বাসেডর নিয়ে এগিয়ে আসে মহিলাদের দিকে ৷ গাড়ির ধাক্কায় প্রাণ যায় শীলা দাস ৷ আহত হন অন্য আর ৪ মহিলাও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

শীলা দাসকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্য হয় তাঁর৷ আহত আরও ৪জন ভর্তি রয়েছেন আরজিকরে ৷ এই ঘটনায় অভিযুক্ত ৪জনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাড়ার প্রতিমা বিসর্জনে মদ্যপ যুবকদের হাতে মহিলার মৃত্যু, জখম ৪ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল