সোমবার চার পুরনিগমে ভোট গণনা। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগরে চলছে গণনার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিধাননগর কলেজে হবে বিধাননগর পুর নিগমের গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তায় রাখা রয়েছে ৪১ টি ওয়ার্ডের ইভিএম। রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারিও।
চন্দননগর পুরভোটের গণনা হবে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে।
আসানসোলে গণনা হবে আসানসোল পলিটেকনিক কলেজে। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশের কড়া নিরাপত্তা। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে গণনা কেন্দ্রে ৷
advertisement
ভোটপর্ব শেষ হলেও পুনরায় নির্বাচনের দাবি বিরোধীদের। আসানসোল, বিধাননগরে ফের ভোটের দাবি বিজেপির। বিধাননগরের একাধিক ওয়ার্ডের আবার নির্বাচন চায় সিপিআইএম। অসাড় অভিযোগ, ব্যর্থতা ঢাকতেই এই দাবি। পালটা কুণালের।
Location :
First Published :
Feb 14, 2022 6:18 AM IST
