TRENDING:

Yuva Sathi Prakalpa: যুবসাথী প্রকল্পের টাকা দিতে আর বিলম্ব নয়! দিন এবং সময় বেঁধে দিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Yuva Sathi Prakalpa: যুবসাথী প্রকল্পের টাকা আগামী কালের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত ৭ মার্চ থেকে যুব সাথী প্রকল্পের অধীনে আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যুবসাথী প্রকল্পের টাকা আগামী কালের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
যুবসাথী নিয়ে কড়া নির্দেশ
যুবসাথী নিয়ে কড়া নির্দেশ
advertisement

গত ৭ মার্চ থেকে যুব সাথী প্রকল্পের অধীনে আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এই প্রক্রিয়া আগামী কালের মধ্যেই যাদের টাকা পাওয়ার কথা, প্রত্যেকে পাবেন বলে বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই নবান্ন সূত্রে খবর। সেই সঙ্গে সময়ও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বিকেল চারটের মধ্যে শেষ করতে হবে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া।

advertisement

আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল BCCI! বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ বা সঞ্জু নয়, শিরোপা জিতলেন এই ব্যাটার

১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও ৭ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ‘যুবসাথী’র টাকা ক্রেডিট হওয়ার কথা ঘোষণা করেন, সেই মতো অনেকেই সেদিন থেকে পেতে শুরু করেছেন এই প্রকল্পের ১৫০০ টাকা। তবে অনেকের দাবি, এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের ১৫০০ টাকা ক্রেডিট হয়নি। তাদের কথা ভেবেই বৃহস্পতিবার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।

advertisement

আরও পড়ুন: পেট্রল-ডিজেল নিয়ে দেশে কোনও সঙ্কট নেই! সংসদে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি

পাশাপাশি, রান্নার গ্যাসের যে সঙ্কট বর্তমানে তৈরি হয়েছে, মূলত তার মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠকের মাঝেই নন্দীগ্রামের ভোট গণনার প্রসঙ্গ তোলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইভিএম নিয়ে সতর্ক থাকতে হবে। কোথাও যেন নন্দীগ্রামের মতো কারচুপি না হয়৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এ দিন বৈঠকে আরও বলেন, ‘এসআইআর-এ লাইন, গ্যাসের জন্য লাইন, নোটবন্দির লাইন, আরও কত লাইনে দাঁড়াতে হবে? এবার শুধু বেলাইন হয়ে যাবে।’ ভোট ঘোষণা হয়ে গেলেও রাজ্যের উন্নয়নমূলক কাজ যাতে থেমে না থাকে, জেলাশাসকদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Prakalpa: যুবসাথী প্রকল্পের টাকা দিতে আর বিলম্ব নয়! দিন এবং সময় বেঁধে দিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল