TRENDING:

'ভবানীপুর আসলে মিনি ইন্ডিয়া', ভোটের আগে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

ভবানীপুরে জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের কেন্দ্রে দাঁড়িয়েই তিনি দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়িয়ে বলেন, "ভবানীপুর হল মিনি ইন্ডিয়া।ভবানীপুরে জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের কেন্দ্রে দাঁড়িয়েই তিনি দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়িয়ে বলেন, "ভবানীপুর হল মিনি ইন্ডিয়া"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভবানীপুরে জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের কেন্দ্রে দাঁড়িয়েই তিনি দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়িয়ে বলেন, “ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষ দেশের এখানে থাকেন। আমার সাথে এখানে কারও কোনও ঝগড়া হয় না। আমি একাধিক জনের বাড়িও চলে যাই। কোনও দূর্ঘটনা ঘটলেও যাই। আমি চাইনা কোনও দূর্ঘটনা ঘটুক”।
কী বললেন মুখ্যমন্ত্রী
কী বললেন মুখ্যমন্ত্রী
advertisement

আরও পড়ুন: মাসে ৮০০০ টাকা বেতন পেতেন, তার বাড়িতে টাকার পাহাড়! হাতে গোনা গেল না, আনতে হল মেশিন

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি এখানে আজ অনুষ্ঠান করলাম। কারণ আমি চাই সমাজ সেবা করতে। মানস স্তম্ভ করলাম কারণ অহংকার ছেড়ে আমি এসেছি”।

পাশাপাশি অন্য রাজ্যে বাংলার মানুষদের প্রতি আক্রমণের ঘটনা ঘটলেও বাংলায় সব মানুষ একসঙ্গে মিলেমিশে থাকেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জৈন ধর্মের আপনাদের পবিত্র প্রার্থনা স্তম্ভ এখানে আজ উদ্বোধন হল। চার ভাষায় এই মন্ত্র লেখা রয়েছে। জৈন ধর্মের সাথে আমাদের রাজ্যের সম্পর্ক আছে। বর্ধমান জেলার ও পুরুলিয়া জেলায় অনেক মন্দির আছে। আমি পরেশনাথ মন্দিরে অবধি গিয়েছি। আমি গুজরাটি ভাষা, মাড়োয়ারি ভাষা জানি। এর একাধিক শব্দ আমাদের বাংলা শব্দের সাথে সংযুক্ত। যেমন আমরা বলি কেমন আছো? আপনারা গুজরাতিতে বলেন কেম ছো?”

advertisement

আরও পড়ুন: ইরান-আমেরিকা উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বন্ধু দেশে হাইওয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান!

সর্ব ধর্মের সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাংলায় সব ধর্মের সম্মান করি। স্কুলে ছোট থেকে সব ধর্মের বিষয়ে পড়াশোনা করানো হয়। আজ সন্ত গুরুদ্বার গেট করে দিয়েছি। কাল রাসবিহারী গুরুদ্বারা থেকে পাটনা সাহিব অবধি বাস যাত্রা হয়েছে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

সব শেষে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “রমজান মাস চলছে। সবাই শান্তিতে থাকুন। হোলি ও দোল আসছে। এবারে হোলি-দোলের বড় উৎসব করছি। আমি সেখানে ডান্ডিয়া খেলব। আমার জন্য নিয়ে আসবেন”।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভবানীপুর আসলে মিনি ইন্ডিয়া', ভোটের আগে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল