রামনবমীতে অস্ত্র হাতে বিজেপির মিছিলে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ লোকসভা ভোট চলাকালীন এধরনের মিছিল রুখতে কমিশনের কিছুই করার নেই বলেই মত বিবেক দুবের ৷ তার দাবি, এ ব্যাপারে রাজ্য সরকার যা করার করবে ৷ কমিশনের কাছে এখন গুরুত্বপূর্ণ কাজ যাতে দ্বিতীয় দফার ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হয় ৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবের মন্তব্য, ‘রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব জেলা প্রশাসনের ৷ এখন আমার কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট ৷’ অন্যদিকে বিজেপির সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে বিবেক দুবে বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন’ ৷
advertisement
Location :
First Published :
Apr 13, 2019 1:31 PM IST
