মঙ্গলবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ প্রতিনিধি জম্মু ও কাশ্মীর যাবেন। বুধবার থেকে তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ডেরেকরা। প্রিয়জনদের হারানো পরিবারগুলির কথা বলা হবে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, ২৬ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পরে সন্ত্রাসবাদীদের নিধনে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপর থেকে আচমকা সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষদের উপর গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার অস্ত্রের আঘাতে প্রচুর নিরীহ মানুষের মৃত্যু হয়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি। সেই এলাকাগুলিই পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 9:03 PM IST
