TRENDING:

TMC Candidate List West Bengal Election 2026: তিন মন্ত্রী আউট, সাতবারের প্রার্থীও বাদ! তৃণমূল প্রার্থী তালিকায় বড় ঝড়! কোন কোন নাম জানেন? চমকে যাবেন শুনে

Last Updated:

TMC Candidate List West Bengal Election 2026: রাজ্যের তিন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন এবং মনোজ তিওয়ারিও টিকিটি পেলেন না। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তাঁর জায়গায় সেখানে প্রার্থী হলেন তনুশ্রী হাঁসদা। শিবপুরের বিধায়ক ছিলেন মনোজ তিওয়ারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার  দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রথা মেনেই নিজের বাসভবন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ বাবা-মায়েদের সময় গেল, এবার বাজি সন্তানরা! তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন? বড় চমক কিন্তু

তবে চলতি বছর রাজ্যের চার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, বিপ্লব রায়চৌধুরী এবং মনোজ তিওয়ারিও টিকিটি পেলেন না। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তাঁর জায়গায় সেখানে প্রার্থী হলেন তনুশ্রী হাঁসদা। শিবপুরের বিধায়ক ছিলেন মনোজ তিওয়ারি। সেখানে প্রার্থী করা রানা চট্টোপাধ্যায়কে। আর মালদহের হরিশ্চন্দ্রপুরে তাজমুল হোসেনের জায়গায় প্রার্থী করা হল মহম্মদ মাতেবুর রহমানকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অন‍্যদিকে, বিপ্লব রায়চৌধুরী ১৯৯১ সাল থেকে টানা সাতবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্র থেকে ভোটে লড়েছেন তিনি । দু’বার কংগ্রেসের, পাঁচ বার তৃণমূলের টিকিটে। জিতেছেন চার বার। এক বার কংগ্রেস এবং তিন বার তৃণমূল প্রার্থী হিসেবে। মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ছিলেন তিনি। তবে, চলতি বছরে টিকিট পায়নি এই প্রবীণ নেতা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে প্রার্থী অসীম কুমার মাঝি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List West Bengal Election 2026: তিন মন্ত্রী আউট, সাতবারের প্রার্থীও বাদ! তৃণমূল প্রার্থী তালিকায় বড় ঝড়! কোন কোন নাম জানেন? চমকে যাবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল