TRENDING:

মমতার তোষণ রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বিস্ফোরক বিদায়ী রাজ্যপাল

Last Updated:

রাজ্যপালের মমতা সম্পর্কিত মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কার্যকালের প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ আগামী ৩১ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর শেষদিন বিদায় লগ্নে বিঁধতে ছাড়েননি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ শেষবেলায় এসে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের বিদায়ী সাংবিধানিক প্রধান ৷
advertisement

মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করে বলেছেন এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে দিনের পর দিন ৷ তাঁর মতে মমতার তোষণের রাজনীতির ফলেই বাংলার এই হাল হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সকলকে সমান চোখে দেখার বিষয়েও মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিতে বলেছে বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ বাংলার আইন শৃঙ্খলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এখানেই শেষ নয় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুখ্যমন্ত্রীকে আবেগ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন ৷ তবে রাজ্যপালের মমতা সম্পর্কিত মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতার তোষণ রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বিস্ফোরক বিদায়ী রাজ্যপাল