নির্দেশমতো হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ-সহ ১৮ টি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে। ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: উত্তর বঙ্গোপসাগরে ফের ঘনীভূত ঘূর্ণাবর্ত, উইকেন্ডে বৃষ্টি ফের বাড়বে দক্ষিণবঙ্গে
advertisement
All India judges Association-এর তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও National Judicial pay commission-এর সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য। এরপরই সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে মুখ্যসচিবদের কোর্টে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2024 10:58 AM IST
