এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, ‘আপনারা তো দিল্লি এইমস থেকে কাউকে আনবেন না। এখানে কমান্ড হাসপাতাল-সহ আরও হাসপাতাল রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করুন।’ ‘যে চিকিৎসককে দেখাতে চাইছেন তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান’- সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতি।
“এটা একটা জরুরি পরিস্থিতি। আমি আমার পছন্দ মত হাসপাতালে চিকিৎসা করাতে চাই।” – সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। তিনি তাঁর সওয়ালে আরও বলেন,”মুখ্যমন্ত্রী অসুস্থ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।” উত্তরে বিচারপতি তাঁর মন্তব্যে বলেন, “উনি মুখ্যমন্ত্রী, আর আপনি একজন অভিযুক্ত।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 9:32 PM IST
