TRENDING:

South Calcutta Law College Case: পা ধরে বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও’! ছাড়েনি...জোর করে ঢুকিয়ে দিয়েছিল গার্ড রুমে, ল’কলেজ কাণ্ডে হাড়হিম তথ্য সামনে

Last Updated:

নির্যাতিতার অভিযোগ এর খানিকক্ষণ পরে যখন বাকিদের সঙ্গে সে-ও বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন ওই ছেলেটি (J)বাকি দুই ছেলে (M এবং P) কে চোখের ইশারায় ইউনিয়ন রুম বাইরে থেকে বন্ধ করে দিতে বলে৷ তারা ইউনিয়ন রুম বন্ধ করে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলেজে যায় ছেলে মেয়েরা পড়াশোনা করতে৷ আর এটা তো ল’কলেজ, যেখান থেকে পাশ করে আইনজীবীর মতো গুরুতর দায়িত্ব পালন করবেন ছাত্রছাত্রীরা৷ সেই আইন কলেজেই ঘটে গেল কি না গণধর্ষণের মতো ঘটনা৷ যেখানে মূল অভিযুক্ত এমন ব্যক্তি, যিনি নিজের মূল পেশা আদালতের ফৌজদারি আইনজীবীর৷ কসবা কলেজের গণধর্ষণের ঘটনায় সামনে আসছে একের পর এমন সব তথ্য যাতে শিউরে উঠতে হয় অভিভাবকদের৷ পুলিশের কাছে জমা দেওয়া নিজের অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, অত্যাচারের মুহূর্তে এমনও সময় এসেছিল, যখন তিনি পা ধরে তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু, তা-ও সমানে তাঁর উপরে চলে নির্যাতন, তারপর ব্ল্যাক মেইল৷
News18
News18
advertisement

অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, তিনি অন্য স্টুডেন্টদের সঙ্গে ইউনিয়ন রুমেই বসেছিলেন৷ এমন সময় তিন অভিযুক্তের একজন তাঁকে ইউনিয়ন রুমের বাইরে ডেকে নিয়ে যায়৷ কথায় কথায় বিয়ের প্রস্তাব দেয়৷ তখন নির্যাতিতা তা প্রত্যাখ্যান করে জানায়, সে আগে থেকেই সম্পর্কে রয়েছে ও আবার ইউনিয়ন রুমে ফিরে আসে৷

আরও পড়ুন: কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত..কে এই মনোজিৎ জানেন? নামেই ফৌজদারি আইনজীবী, আছে আরও পরিচয়

advertisement

নির্যাতিতার অভিযোগ এর খানিকক্ষণ পরে যখন বাকিদের সঙ্গে সে-ও বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন ওই ছেলেটি (J)বাকি দুই ছেলে (M এবং P) কে চোখের ইশারায় ইউনিয়ন রুম বাইরে থেকে বন্ধ করে দিতে বলে৷ তারা ইউনিয়ন রুম বন্ধ করে দেয়৷ সেই সময় ইউনিয়ন রুমের ভিতরে থাকা একটি ওয়াশরুমের কাছে জোর করে তাঁকে নিয়ে যায় J এবং জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে৷ তখন গায়ের জোরে J-কে প্রাণপণে আটকাতে থাকেন নির্যাতিতা৷ একটা সময় প্যানিক অ্যাটাক হয়৷ অসুস্থ হয়ে পড়েন৷ তখন ভয় পেয়ে J ঘরের বাইরে থাকা M এবং P-কে ডাকেন৷

advertisement

অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, তিনি বারবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও অভিযুক্তেরা শোনেনি৷ তারপর তিনি ব্যাগ গুছিয়ে বেরতে গেলে তিনি দেখেন কলেজের মেইন গেট টাও বন্ধ করে দিয়েছেন M এবং P৷ নিরাপত্তারক্ষী সামনে দাঁড়িয়ে থাকলেও তাঁকে সেই সময় সাহায্যের জন্য বলেও নাকি কোনও সাড়া পাননি নির্যাতিতা৷ তখন অভিযুক্তদের পায়ে পড়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকেন৷ কিন্তু, কেউ তাঁর কথা শোনেনি, এর পরে J-এর নির্দেশে তাঁকে নিরাপত্তারক্ষীর গার্ডরুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ সেখানেই চলে নির্যাতন৷

advertisement

আরও পড়ুন: খাস কলকাতার কলেজের ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ! গ্রেফতার ৩…সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১১টা, এত রাতে কলেজে কী করে ঢুকল? বললেন উপাধ্যক্ষ

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ পত্রে উপরোক্ত কথা বিশদে লিখেছেন নির্যাতিতা৷ কসবার ক্যালকাটা ল কলেজের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং অপর দুই অভিযুক্ত জাইব আহমেদ এহং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: পা ধরে বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও’! ছাড়েনি...জোর করে ঢুকিয়ে দিয়েছিল গার্ড রুমে, ল’কলেজ কাণ্ডে হাড়হিম তথ্য সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল