সামনে আই লিগের কঠিন ক্রীড়াসূচি। তার মধ্যেই এএফসি কাপের ম্যাচ। তাই ঘুরিয়ে ফিরিয়ে দলকে দেখে নিতে চান মোহনবাগান কোচ সঞ্জয় সেন। মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথম লেগে বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন। রবীন্দ্র সরোবরে মঙ্গলবারের ম্যাচেও বিশ্রাম দেওয়া হচ্ছে ড্যারেল ডাফি, প্রণয় হালদার, কাটসুমিকে। চোটের কারণে নেই গোলকিপার শিল্টন পাল। তবে আই লিগের আগে নিজেকে ঝালিয়ে নিতে মাঠে ফিরছেন নর্ডি।
advertisement
প্রথম লেগে মলদ্বীপে গিয়ে ড্র করেছিলেন মোহনবাগান। ফলে গোল অ্যাডভান্টেজ নিয়ে মঙ্গলবার মাঠে নামবে সবুজ-মেরুন। জিতলে পরের রাউন্ডে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে।
Location :
First Published :
Feb 27, 2017 6:03 PM IST
