TRENDING:

SIR West Bengal: সাপ্লিমেন্টারি তালিকার 'পিডিএফ' দেখতেই পেলেন না শশী পাঁজা! নাম কি আদৌ উঠল?

Last Updated:

SIR West Bengal: সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমেই অবশেষে ভোটার লিস্টে নাম ফিরল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন আর অন্যজন  সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের। ফিরল কি আরও দুই প্রার্থী শশী পাঁজা ও কাজল শেখের নাম? কী জানাচ্ছেন তাঁরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেই দেখা যায় সেই তালিকায় নাম নেই বিদায়ী মন্ত্রী শশী পাঁজার। অথচ মন্ত্রী শশী পাঁজা শুধু বিদায়ী মন্ত্রীই নন, তিনিই আবার তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থীও। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের এই নেত্রীই লড়ছেন শ্যামপুকুর থেকে। স্বভাবতই প্রশ্ন উঠছে তাঁর মনোনয়ন পেশ নিয়ে। এরইমধ্যে গতকাল রাতে প্রকাশিত হয়েছে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট। তালিকা প্রকাশ্যে আসতেই কী দেখলেন তিনি?
শশী পাঁজা
শশী পাঁজা
advertisement

প্রতিদিনের মতো মঙ্গলবারও প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী। অথচ তিনি এখনও জানেন না, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁর নাম আছে কি না। তাঁর সঙ্গে কথা হলে নিউজ 18-কে শশী পাঁজা জানান তিনি বহুবার চেষ্টা করেও তাঁর নাম দেখতে পারেননি।

একইরকম সমস্যার মুখে পড়েছেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখের। বীরভূম জেলা পর্ষদের সভাধিপতি কাজল শেখ প্রার্থী হয়েছেন আগামী বিধানসভা ভোটে। তাঁর নামও চূড়ান্ত তালিকায় বিচারাধীন তকমায় ছিল। তবে এদিন সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ হওয়ার পর তিনিও কিন্তু তাঁর নাম এখনও দেখে উঠতে পারেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

নাম দেখতে না পাওয়ায় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন শশী পাঁজা। তাঁদের কাছ থেকেও জানার চেষ্টা করছেন আদৌ তাঁর নামটি সাপ্লিমেন্টারি তালিকায় আছে কী না। তবে এখনও পর্যন্ত পুরোটাই ধোঁয়াশা তাঁর কাছে। কোনও জায়গা থেকেই কোনও সদুত্তর পাননি বলেই জানান শশী পাঁজা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR West Bengal: সাপ্লিমেন্টারি তালিকার 'পিডিএফ' দেখতেই পেলেন না শশী পাঁজা! নাম কি আদৌ উঠল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল