এদিকে, এসআইআর প্রক্রিয়ায় ভেরিফিকেশন চলাকালীন ধরা পড়ল ভুয়ো জন্ম শংসাপত্র। জন্মের আগেই তৈরি হয়ে গেল জন্মের শংসাপত্র। উত্তর ২৪ পরগনার বরানগরের ঘটনা। গোটা বিষয়টি সংশ্লিষ্ট বিধানসভার ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার মারফত রাজ্যের নজরে আনছে কমিশন। জন্মের আগে জন্মের শংসাপত্র তৈরি হয়ে গেল অথচ তা এসআইআর প্রক্রিয়ায় নজর এড়িয়ে গেল কীভাবে সংশ্লিষ্ট বিধানসভার ইআরও-এর? যাচাই না করে কেন আপলোড করল সংশ্লিষ্ট বিধানসভার ইআরও? আবার ভেরিফাই করতে বলা হল ইআরও-কে।
advertisement
এদিকে, রাজ্য সরকারের তরফে দেওয়া ৮৫০৫ জন অফিসারের তালিকা থেকে কিছু আধিকারিক রিপোর্ট করতে শুরু করেছে বিভিন্ন জেলাশাসকদের দফতরে। কমিশন সূত্রে খবর, এখনও নোটিস দেওয়া যায়নি ৩ লাখ ৪৩ হাজার ৩৮৪ জনকে। নোটিস দেওয়া হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪৯৫১ জনকে। হিয়ারিং শেষ হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৮৬ হাজার ২৬৩ জনের।
পাশাপাশি জেলা থেকে যে নাম সহ তথ্যগুলি এসেছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ৮৫০৫ জনের মধ্যে থেকে কয়েকজনকে নেওয়া হবে, তা এখনও বিবেচনার মধ্যে রয়েছে কমিশনের।
