বরানগর বিধানসভা এলাকায় নির্বাচনের প্রচারে বেরিয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ও সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। সজল ঘোষ বলেন, ‘সিপিএমের জন্ম সিপিআই দল ভেঙে হয়েছে।সায়নদীপ সিপিএম ছেড়ে সিপিআইয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে। সায়নদীপকে জিজ্ঞাসা করুন ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলেছিল। যে রাজীব গান্ধীর নাকটাকে লম্বা বোফর্সের নল বানিয়ে দিয়েছিল, সেই কংগ্রেসের হাত ধরতে ওর লজ্জা ঘৃণা হয় না। যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি এবং স্বামী বিবেকানন্দকে ভন্ড সন্ন্যাসী বলেছিল, তাঁদের মুখে এই কথা মানায় না।’
advertisement
এদিকে আবার সায়নদীপ মিত্র বলেন, ‘সজলবাবু এক কালে ছাত্র রাজনীতি করত। তিনি বুড়ো বয়সেও ছাত্র রাজনীতি করেছে। তিনি আজ প্রার্থী। তিনি তো শিশু। দুধের ফিটিং বোতল নিয়ে ঘরে শুয়ে থাকুক।’
তবে সজল ঘোষকে গুরুত্ব দিতে নারাজ সায়ন্তিকা। তিনি বলেন যে তাঁকে প্রথমবার বিজেপির তরফ থেকে বলা হয়েছিল সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। তবে আক্রমণের পথের সায়ন্তিকা হাঁটবেন না। সজলের প্রতি তাঁর একটাই মন্তব্য ‘চৌবাচ্চার ব্যাঙ লাফায় বেশি’। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উড়িয়ে দিলেন সায়ন্তিকা। এবারের নির্বাচনেও সায়ন্তিকার মূল হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। আর উন্নয়নের উপর ভর করে তিনি এবারও ভোটের বৈতরণী পার হবেন বলে আশাবাদী।
