পুলিশ সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে নাকি অশান্তি হয়েছিল মৃত পড়ুয়ার। একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক-ও ছিল। সমস্ত তথ্যই খতিয়ে দেখছে পুলিশ। ‘আত্মহত্যা’ নাকি অন্য কোনও চক্রান্ত? তদন্তে পুলিশ।
আরও পড়ুন:পুজোর আগেই সুখবর, মেধাতালিকার পর এবার উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং, জেনে নিন তারিখ
advertisement
পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ত মৃত পড়ুয়া, সেই বিশ্ববিদ্যালয়ের চত্বরের বাইরে,উলটো ফুটপাতে বন্ধুদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি-অশান্তি হয়। পুলিশ সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। সেচ দফতরের বাইরে বিকট শব্দ পেয়েই তড়িঘড়ি অনেকে দফতর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন,মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2024 10:16 PM IST
