TRENDING:

'স্তম্ভিত ও শোকস্তব্ধ,' তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

Last Updated:

মঙ্গলবার ভোর ভোর ৩টে ৩৫ মিনিটে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল৷ ২৮ তারিখ মুম্বই যান তাপস৷ সেখান থেকে ১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মমতার শোকবার্তা, বাংলা সিনেমার সুপারস্টার তাপস পাল৷ তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷
advertisement

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'তাপস পালের আকস্মিক মৃত্যুর খবরে আমি স্তম্ভিত ও শোকস্তব্ধ৷ তিনি ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার৷ একই সঙ্গে তৃণমূল পরিবারের সদস্য ছিলেন৷ দু দফায় সাংসদ ও বিধায়ক হয়ে মানুষের সেবা করেছেন তাপস৷ আমরা ওঁকে খুবই মিস করব৷ ওঁর স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অগণতি ভক্তের সঙ্গে আমি সমব্যথী৷'

মঙ্গলবার ভোর ভোর ৩টে ৩৫ মিনিটে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল৷ ২৮ তারিখ মুম্বই যান তাপস৷ সেখান থেকে ১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল তাঁর৷ সে দিনই বিমান বন্দরে বুকে ব্যথা অনুভব করেন৷ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে৷ তাপস পালের বয়স হয়েছিল ৬১ বছর৷ তাপস পালের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড৷ অভিনেতা রঞ্জিত মল্লিকের কথায়, 'ছোট ভাইয়ের মৃত্যু কষ্টদায়ক৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'স্তম্ভিত ও শোকস্তব্ধ,' তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল