ওই মহিলার বয়ান অনুযায়ী, ২০১৭ সালে ব্রিজ গোয়েঙ্কা নামে সল্টলেকের ব্যবসায়ীকে ৪৬ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি ৷ কিন্তু বছর ঘুরে গেলেও ফ্ল্যাটের মালিকানা পাননি ৷ বারবার বলেও কোনও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত কোনও উপায় না দেখে গতকাল সল্টলেকের বি ই ব্লকে ওই ব্যবসায়ীর কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, এরপরেই তাঁর শ্লীলতাহানি করা হয় ৷ মারধরও করা হয়েছে ৷
advertisement
রাতেই বিধাননগর উত্তর থানার অভিযোগ দায়ের করেন তিনি ৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্রিজ গোয়েঙ্কাকে ৷ আজ তাঁকে আদালতে তোলা হবে ৷
আরও পড়ুন: আগামিকালের মধ্যেই তুলে নিন প্রয়োজনীয় টাকা, ৩০-৩১ বন্ধ থাকবে রাজ্যের ২১ হাজার ATM
Location :
First Published :
May 29, 2018 9:07 AM IST
