TRENDING:

North Eastern Frontier Railway: চার জোড়া 'হোলি স্পেশাল ট্রেন' চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আপাতত চারজোড়া স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে, আগামিদিনে আরও ট্রেনের ঘোষণা করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই উৎসবের ভিড়ে স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল, চলবে ১৫০০টি স্পেশাল ট্রেন। এই পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য এবং হোলির উৎসবের মরশুমে বর্ধিত যাত্রীর চাহিদা পূরণ করার জন্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আপাতত চারজোড়া স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে, আগামিদিনে আরও ট্রেনের ঘোষণা করা হবে।
News18
News18
advertisement

এই স্পেশাল ট্রেনগুলি নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গি, কাটিহার-অমৃতসর-কাটিহার, ডিব্রুগড়-ঝাঁঝড়পুর-ডিব্রুগড় এবং ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড়ের মধ্যে চলবে। স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৩ (নারেঙ্গি-গোরখপুর) ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে, যা নারেঙ্গি থেকে দুপুর দেড়টায় রওনা দিয়ে পরের দিন দুপুর একটায় গোরখপুর পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৪ (গোরখপুর-নারেঙ্গি) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে, যা গোরখপুর থেকে বিকেল ৪.৫৫-এ রওনা দিয়ে পরের দিন রাত ৯:৪০-এ নারেঙ্গি পৌঁছাবে। দুটি ট্রেনই ০৬টি করে ট্রিপের জন্য চলবে।

advertisement

স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতি বুধবার চলবে, যা কাটিহার থেকে রাত ৯টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯:৪৫-এ অমৃতসর পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে, যা অমৃতসর থেকে ১.২৫-এ রওনা দিয়ে পরের দিন রাত ১১.৪৫-এ কাটিহার পৌঁছাবে।

advertisement

দুটি ট্রেনই ৬টি ট্রিপ চলবে। স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৪ (ডিব্রুগড়-ঝাঝড়পুর) ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে, যা ডিব্রুগড় থেকে বিকেল ৫.২০তে রওনা দিয়ে পরের দিন বেলা ১১.৩০টায় ঝাঝড়পুর পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৩ (ঝাঝড়পুর-ডিব্রুগড়) ১৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতি বুধবার চলবে, যা ঝাঝড়পুর থেকে বেলা ১টায় ঘন্টায় রওনা দিয়ে পরের দিন রাত ৮.২০ তে ডিব্রুগড় পৌঁছাবে। দুটি ট্রেনই ৭টি করে ট্রিপের জন্য চলবে।

advertisement

স্পেশাল ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা) ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতি শনিবার চলবে, যা ডিব্রুগড় থেকে বিকেল ৫টায় রওনা দিয়ে সোমবার সাড়ে ১২টায় কলকাতা পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা-ডিব্রুগড়) ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত প্রতি সোমবার চলবে, যা কলকাতা থেকে বেলা আড়াইটেতে রওনা দিয়ে পরের দিন সন্ধে সাড়ে ছটায় ডিব্রুগড় পৌঁছাবে। দুটি ট্রেনই ৩টি করে ট্রিপের জন্য চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিবরাত্রি উপলক্ষে পুরুলিয়ায় মহাকাল তাণ্ডব! ছাই-ভস্ম উড়িয়ে অঘোরীদের নাচ, দেখুন
আরও দেখুন

এই ট্রেন পরিষেবাগুলির লক্ষ্য হল মূল গন্তব্যগুলিকে সংযুক্ত করা এবং নিয়মিত ট্রেনগুলিতে ভিড় কমানো

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
North Eastern Frontier Railway: চার জোড়া 'হোলি স্পেশাল ট্রেন' চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল