ইতিমধ্যে চার জন আহত হয়েছেন ওই ঘটনায়। তারা কারিগরি ভবনে কাজ করেন। ছুটি নিয়ে বিবাদ, তার জেরে ফাইল আটকানোর অভিযোগ। আর সেই কারণেই ওই ব্যক্তি ছুরি মেরেছে বলে জানা যাচ্ছে।
advertisement
যারা আহত হয়েছেন, তাদের একজন টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক, তার সঙ্গে আরও ৩ জন কর্মী আহত। গত সপ্তাহেও এই আধিকারিকের বাড়ি গিয়ে তার উপর হামলা চালায় অমিত। যারা আহত হয়েছেন, কিছুক্ষণ আগে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কারিগরি ভবনের টেকনিকাল এডুকেশন ডিপার্টমেন্টের ভিতরেই হামলা চলে বলে অভিযোগ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2025 2:13 PM IST
