TRENDING:

সাতসকালে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! হেলমেট ছাড়াই চালাচ্ছিলেন স্কুটি, ছিটকে পড়ে রক্তক্ষরণ, মৃত্যু!

Last Updated:

সাতসকালে নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিলেন ওই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এত বার সতর্কতা জারি সত্ত্বেও ফের হেলমেট ছাড়া সফর! নিউটাউনে দ্রুত গতির স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। হেলমেট ব্যবহার না করা এবং অতিরিক্ত গতি—দু’টিই এই মৃত্যুর ক্ষেত্রে বড় কারণ বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ।
News18
News18
advertisement

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউনের বিশ্ববাংলা গেটের দিক থেকে একটি স্কুটি নিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। ইকোপার্কের এক নম্বর গেট ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে পড়েন এবং মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

advertisement

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা মারার পর রেলিংয়ে ছিটকে পড়েন তিনি। মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তাঁর বাড়ি বাগুইআটি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাতসকালে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! হেলমেট ছাড়াই চালাচ্ছিলেন স্কুটি, ছিটকে পড়ে রক্তক্ষরণ, মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল