TRENDING:

রাজ্যের সঙ্গে রথযাত্রা সংক্রান্ত আলোচনায় নবান্নে আবেদন বিজেপির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:   বিজেপি রথযাত্রা নিয়ে বিতর্ক চলছেই। কোচবিহারের সভায় আসেন নি বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । সাংবাদিক সম্মেলনে যদিও রথযাত্রা হবেই,এই হুঁশিয়ারি দিয়েছেন শাহ । তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কিছুটা স্বস্তি বাংলায় বিজেপির নেতৃত্ব ।
advertisement

গতকাল ডিভিশন বেঞ্চ বিজেপি রথযাত্রার অনুমোদন না দিলেও এই বিষয়ে সুনির্দিষ্ট সমাধান সূত্র বের করতে বিজেপি ও রাজ্য সরকারের শীর্ষ কর্তা তথা মুখ্যসচিব , স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মেনেই আজ ৩ সদস্য সম্বলিত একটি কমিটি গঠন করেছে বিজেপি। কমিটির নেতৃত্বে রয়েছেন মুকুল রায়। এছাড়াও রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

আজ দুপুরেই মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদল নবান্নে আলোচনার আবেদনপত্র জমা দিয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে ১২ ডিসেম্বরের মধ্যে আলোচনা করার আবেদন করেছে বিজেপি । ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দিয়েছিলেন ১৪ ডিসেম্বরের মধ্যে উভয় তরফে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সমাধান খুঁজে বের করার । আপাতত ডিভিশন বেঞ্চের এই রায়েই সাময়িক স্বস্তি খুঁজছে বিজেপি ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের সঙ্গে রথযাত্রা সংক্রান্ত আলোচনায় নবান্নে আবেদন বিজেপির