TRENDING:

Mimi Chakrabarty: দেবের পর মিমি! যাদবপুরের সাংসদ ইস্তফা দিলেন রোগী কল্যাণ সমিতির পদ থেকে

Last Updated:

Mimi Chakrabarty: কেন তিনি ইস্তফা দিলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ ঘাটালের সাংসদ দেব, এর আগে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন৷ এ বার সে পথে হাঁটলেন দেবের সহকর্মী, অভিনেতা মিমি চক্রবর্তী৷ কেন তিনি ইস্তফা দিলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷
ছবি: পিটিআই
ছবি: পিটিআই
advertisement

সদ্য জন্মদিন কাটিয়েছেন তিনি৷ তারপরেই রাজনৈতিক কেরিয়ারের একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি৷ সামনেই লোকসভা নির্বাচন৷ আর তার আগেই যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ ছাড়লেন পদ৷ কিছুটা টলিউডে মিমির সহকর্মী দেবের পথে হেঁটেই এই সিদ্ধান্ত নিলেন তিনি৷ ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে তোলপাড় পড়েছে৷ তা হলে কী মিমির কোনও বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে? যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ইতিমধ্যে শেষ কয়েকদিনের জলঘোলার পর দেবের ক্ষোভ প্রশমিত হয়েছে অনেকটাই৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরামবাগে এক মঞ্চে দেখা গিয়েছে দেবকে৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, দেব এবারেও ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন৷ পাশাপাশি তিনি বলেছেন, যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়নি, সে দায়িত্ব নেবে রাজ্য সরকার৷ মমতা বলেছেন সেকথাও৷ কিন্তু মিমির ক্ষেত্রে কেন এই ঘটনা ঘটল? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mimi Chakrabarty: দেবের পর মিমি! যাদবপুরের সাংসদ ইস্তফা দিলেন রোগী কল্যাণ সমিতির পদ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল