আরও পড়ুনঃ ভয়াবহ আগ্নিকাণ্ড খিদিরপুরে! পুড়ে ছাই হাজার হাজার দোকান
বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২২টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2025 8:37 AM IST
