TRENDING:

ব্যাঙ্ক ম্যানেজার সেজে Paytm থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Last Updated:

ব্যাঙ্ক ম্যানেজার সেজে পেটিএম থেকে ১ লক্ষ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোনারপুর: ব্যাঙ্ক ম্যানেজার সেজে পেটিএম থেকে ১ লক্ষ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সোনারপুরের এক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ডের নারায়ণপুর থেকে দু'জনকে গ্রেফতার করল সিআইডির সাইবার সেল। ধৃতেরা যুগল মাহাত ও সুরেশ মণ্ডল।
advertisement

আরও পড়ুন: দুর্ঘটনা ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ, বেতন পাবেন চালক ও কন্ডাক্টররা

অভিযোগ, সোনারপুরের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করা হয় পেশায় নার্স সুপর্ণা বাগকে। এটিএম কার্ডের বিস্তারিত তথ্য ও আধার নম্বর জানতে চাওয়া হয়। সুপর্ণা ফাঁদে পা দিয়ে সমস্ত তথ্য দিয়ে দেন। এরপরই পেটিএমের সঙ্গে আধারকার্ডের তথ্য লিঙ্ক করিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা।

advertisement

আরও পড়ুন: মাদক চক্রে ধৃত ইঞ্জিনিয়ারিংয়ের ৩ ছাত্র, উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ বিদেশি মাদক

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নার্স। এরপরই সিআইডি সাইবার সেল ঘটনার তদন্তে নামে। পেটিএমের মাধ্যমে অভিযোগকারী মহিলার পঞ্চাশ হাজার টাকা ফেরতও পেয়ে গিয়েছেন। অন্য কেউ এই চক্রে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যাঙ্ক ম্যানেজার সেজে Paytm থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ