TRENDING:

অ্যাক্সিডেন্টাল পিএম নয়, ডিজাস্টার পিএম নিয়ে ছবি হোক, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বক্স অফিসে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক বিজয় রত্নাকর গুট্টের ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ৷ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে কংগ্রেস শিবিরে তুমুল উত্তেজনা ৷ এমনকী, কংগ্রেস শিবিরের বহু রাজনৈতিক নেতারা এই ছবিকে বিজেপি-র ‘প্রোপাগান্ডা’ ছবি বলে সমালোচনাও করেছেন ৷ ছবির মুক্তি বন্ধ করার ক্ষেত্রেও অনেকেই আওয়াজ তুলেছেন ৷
advertisement

আর এবার ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মনমোহনের বায়োপিকের নাম তুলে মোদিকে ‘ডিজিস্টার মিনিস্টার’ নামে  কটাক্ষ করলেন মমতা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে অ্যাক্সিডেন্টাল পিএম ছবির কথা ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কংগ্রেসের মতো করে রাজনীতি করি না ৷ তাই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গড়ে তুলি ৷ কিন্তু রাজনীতির নামে যেটা হচ্ছে, সেটা বিকৃত ! ভোটের আগে ছবি বানিয়ে প্রচার ৷ যার নাম দিয়েছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ৷ যদি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে ছবি হয় ? তা হলে ডিজাস্টার পিএম নিয়েও ছবি হওয়া উচিত ৷ ভবিষ্যতে এমন ছবি তৈরি হবে৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অ্যাক্সিডেন্টাল পিএম নয়, ডিজাস্টার পিএম নিয়ে ছবি হোক, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার