#কলকাতা: মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত, এসএসকেএমে ১৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আহত বর্ধমান রোডের হিমাংশু চৌধুরী, মাঝেরহাটের অবদেশ পাণ্ডে, বজবজের সুরেশ সিং, মহেশতলার হাসিবুর রহমান, রাজেশ সিং, নজরুল ইসলাম ।