TRENDING:

Lok Sabha 2024: ভুয়ো ভোটার নিয়ে সরব কমিশন! 'হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে' নির্দেশ চিফ ইলেকশন কমিশনারের

Last Updated:

Lok Sabha 2024: ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ‘ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না?" ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ‘ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না?” ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক। ‘অভিযোগ এসেছে একাধিক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না। হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে। হিংসার কোন জায়গা দেওয়া যাবে না নির্বাচন চলাকালীন।” জেলাশাসক – পুলিশ সুপারের বৈঠকে কড়া বার্তা চিফ ইলেকশন কমিশনারের।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘণ্টা! ঝেঁপে আসছে বৃষ্টি! তুমুল ঝড়বৃষ্টি কলকাতায়!আবহাওয়ার বড় আপডেট

বৈঠকে নির্দেশ চিফ ইলেকশন কমিশনার জানান, ‘সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে।’ বৈঠকের ১ ঘণ্টার মধ্যেই ভুয়ো ভোটার নিয়ে জেলাশাসক – পুলিশ সুপারদের বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চলাকালীন ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানিয়েছে। একযোগে অভিযোগ জানিয়েছে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস।

advertisement

সোমবার অর্থাৎ আজ সকাল সাড়ে ৯টা থেকে ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। তারপর সকাল ১১.৩০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনারদের নিয়ে ম্যারাথন বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিরিখে এই বৈঠকেই খুবই গুরুত্বপূর্ণ বলে সকলের দাবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

মৈত্রেয়ী ভট্টাচার্য‍্য

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha 2024: ভুয়ো ভোটার নিয়ে সরব কমিশন! 'হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে' নির্দেশ চিফ ইলেকশন কমিশনারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল