TRENDING:

‘‘ ইশশ... মেসির বিরুদ্ধেই শুধু খেলা হল না নীলের ’’ !

Last Updated:

পর্তুগালের সঙ্গে ইউরো সেমিফাইনাল ম্যাচের আগে ভাগ্নে সোহমের একটাই আক্ষেপ, ‘‘ অলিম্পিকে নেইমার, ইউরোতে রোনাল্ডোর সঙ্গে খেলা তো হল, শুধু মেসির সঙ্গেই মনে হয় নীলের খেলাটা আর হল না .......’’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  নীল টেলর ৷ চলতি ইউরো কাপে যিনি ওয়েলসের হয়ে দুর্দান্ত ফুটবল খেলে নজর কেড়েছেন ৷  মা  বাঙালি ( শিবানী চক্রবর্তী টেলর) হওয়ায় কলকাতার সঙ্গে জন্মের পর থেকেই দারুণ যোগ রয়েছে নীলের ৷ মাত্র সাত-আট বছর বয়স থেকেই প্রত্যেক Summer Vacation-এ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এশহরে আসতেন তিনি ৷ গ্রেট ব্রিটেনের হয়ে অলিম্পিক খেলে ফেলা ফুটবলারের এই শহরের ঠিকানা সবসময়েই গুরুসদয় দত্ত রোডের বাড়ি থেকেছে ৷ শেষবার ২০১৩ সালে যখন এদেশে এসেছিলেন তখনও দিদি-ভাগ্নের সঙ্গে সময় কাটাতে কিন্তু ভোলেননি ওয়েলসের এই লেফট ব্যাক ৷
advertisement

নীলের ভাগ্নে সোহম মুখোপাধ্যায় ৷ মামা নীলের সঙ্গে বয়সের ফারাক মাত্র তিন বছর হওয়ায় তাঁদের দু’জনেই ‘বেস্ট ফ্রেন্ড’ ৷ ছোটবেলায় আর চার পাঁচটা ছেলের মতো ঘরের বারান্দায় ফুটবল খেলা থেকে শুরু করে বাড়ির নীচের কম্পলেক্সে ফুটবল , ক্রিকেট, ব্যাডমিন্টনের মতো সমস্ত আউটডোর গেমসই তাঁরা খেলেছেন চুটিয়ে ৷  দু’জনেই আবার লিভারপুলের বড় সমর্থক ৷ তাই স্টিভেন জেরার্ড অবসর নেওয়ার পর ভাগ্নেকে ওয়েলস থেকেই নীল জানিয়েছিলেন, ‘‘ দুঃখ করিস না, ভারতে আইএসএল শুরু হয়েছে ৷ হয়তো ওখানেই জেরার্ডকে খেলতে দেখবি একদিন ৷’’

advertisement

২০০৩ সালের পর ১০ বছর বাদে ফুটবলেরই একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন নীল ৷  মাত্র তিন দিনের সফরে অধিকাংশ সময়টাই ওয়েলসের এই ফুটবলারের কেটেছিল ইস্টবেঙ্গল মাঠে ৷  কিন্তু ওই ছোট সফরেও কলকাতায় পরিবারের লোকজনের জন্য সময় বের করেছিলেন তিনি ৷ পাঁচতারা হোটেলে লাঞ্চে যাওয়া থেকে শুরু করে রাত পর্যন্ত ভাগ্নের সঙ্গে আড্ডা, সবই ছিল নীলের Busy Schedule-এ ৷

advertisement

মামার মতো ভাগ্নে সোহমেরও ফুটবলের প্রতি ভালবাসা শুরু অনেক ছোট বয়স থেকেই ৷ সোহমই জানান, মাত্র ৯ বছর বয়সে ম্যাঞ্চেস্টার সিটি-র অ্যাকাডেমিতে ফুটবল শেখা শুরু করেন নীল ৷ এরপর ১৫ বছর বয়সে ব্রিটেনের রেক্সম নামের একটি ক্লাবে যোগ দেন তিনি ৷ ২০১০ সালে সোয়ানসি সিটিতে যোগ দেন নীল ৷ ওই বছরই ডিভিশন ওয়ান থেকে প্লে অফ খেলে প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পায় সোয়ানসি সিটি ৷ কেরিয়ারের শুরুতেই চেলসি এবং নিউক্যাসলের মতো ক্লাব থেকেও অফার আসে নীলের কাছে ৷ কিন্তু ওয়েলসের এই লেফট ব্যাক চাননি নিজের ক্লাব ছেড়ে দিতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এবারের ইউরো কাপে নিজের খেলায় নজর কাড়তে সফল নীল টেলর ৷ কিন্তু কলকাতা বা ভারতেও যে তাঁকে নিয়ে এত মাতামাতি হতে পারে, সেটা হয়তো কল্পনা করেননি নীল নিজেও ৷ এদেশের কাগজে ছাপা নীলকে নিয়ে একাধিক article ভাগ্নেই ই-মেল করে পাঠিয়েছে মামাকে ৷ যা দেখে অবাক সোয়ানসি সিটির এই ফুটবলার ৷ ওয়েলস এবং ভারত-দু’দেশের নামই এখন উজ্জ্বল করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি ৷ পর্তুগালের সঙ্গে ইউরো সেমিফাইনাল ম্যাচের আগে ভাগ্নে সোহমের একটাই আক্ষেপ, ‘‘অলিম্পিকে নেইমার, ইউরোতে রোনাল্ডোর সঙ্গে খেলা তো হল, শুধু মেসির সঙ্গেই মনে হয় নীলের খেলাটা আর হল না .......’’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ ইশশ... মেসির বিরুদ্ধেই শুধু খেলা হল না নীলের ’’ !