দিন তিনেক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে গোটা বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বড়তলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, হামলার সময় বাড়িতে একা ছিলেন ৬৮ বছরের বৃদ্ধা । তাঁর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে।প্রাথমিক তদন্তে অনুমান, অসমর্থ বৃদ্ধার একা থাকার খবর পেয়েই হামলা চালায় দুষ্কৃতীরা।
advertisement
এই ঘটনার দিন দুই আগে দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গয়না, টাকা-কড়ি কিছুই বাদ রাখেনি ডাকাত দল। জানলা ভেঙে ঢুকে, আলমারি ভেঙে সব লুট করে চম্পট দেয় ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2025 11:41 PM IST
