TRENDING:

সোনিকা রহস্য মৃত্যুতে বিশেষ তদন্তকারী দল, জিজ্ঞাসাবাদ বিক্রম ও সোনিকার বন্ধুদের

Last Updated:

কলকাতা পুলিশের তদন্তে একেবারেই খুশি নন মডেল সোনিকা সিং চৌহানের পরিবারের লোকজন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুলিশের তদন্তে একেবারেই খুশি নন মডেল সোনিকা সিং চৌহানের পরিবারের লোকজন ৷ সূত্রের খবর অনুযায়ী, সোনিকার মৃত্যু রহস্যের জট কাটাতে এমনকী, সিবিআইয়ের হস্তক্ষেপও চাইছেন সোনিকার পরিবার ৷
advertisement

এরই মাঝে সোনিকা মৃত্যুর রহস্যের জট কাটাতে মঙ্গলবার সিট গঠন করল টালিগঞ্জ থানা ৷ ৪ জনের বিশেষ তদন্তকারী দলই এই রহস্য সমাধানের দায়িত্ব পেলেন ৷ রহস্যের জট কাটাতে জিজ্ঞাসাবাদ করা হবে সোনিকা ও বিক্রমের বন্ধুদের ৷ দেখা হবে বিক্রমের মোবাইল কলের রেকর্ডও ৷ এই ঘটনার সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যুক্ত বিক্রম ও সোনিকার সব বন্ধুকেই জিজ্ঞাসাবাদ করা হবে ৷

advertisement

দুর্ঘটনার রাতে কী হয়েছিল? পার্টিতে বিক্রম মদ্যপান করেন কি? বিক্রম ও সনিকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ। ৪-৫ জন বন্ধুকে জিজ্ঞাসাবাদ। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। শুক্রবার রাতে তাঁরা বিক্রম-সনিকার সঙ্গে ছিলেন। জানতেই জিজ্ঞাসাবাদ ওই বন্ধুদের। ডাকা হয়েছে বিক্রমকেও।

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার দিন রাতের বিক্রম ও সোনিকার পার্টির ভিডিও ৷ সেই ভিডিওতে দেখা গিয়েছে পানীয়ের গ্লাস হাতে রয়েছেন বিক্রম ৷ সঙ্গে ছিলেন সোনিকাও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনিকা রহস্য মৃত্যুতে বিশেষ তদন্তকারী দল, জিজ্ঞাসাবাদ বিক্রম ও সোনিকার বন্ধুদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল