চিঠিতে রাজীব কুমার জানিয়েছেন, তিনি তদন্তে সব ধরনের সহযোগিতা করতে রাজি৷ জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে চান তিনি৷ ৮ ফেব্রুয়ারি তিনি যেতে পারেন শিলংয়ে৷
এ দিনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির হতে হবে৷ আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না৷ সিবিআই-কে তদন্তে সহযোগিতারও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ শীর্ষ আদালতের নির্দেশ, ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজীব কুমারকে সিবিআই-এর মুখোমুখি হাজির হতে হবে৷ শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার ৷
advertisement
Location :
First Published :
Feb 05, 2019 6:19 PM IST
