সূত্রের খবর অনুযায়ী, কলকাতার এই নামী হাসপাতালে নিজের সন্তানকে চিকিত্সার জন্য নিয়ে আসেন অভিযোগকারিনী। বছর ২৬-এর ওই মহিলাকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অনুপযুক্তভাবে স্পর্শ করেন অভিযুক্ত হাসপাতাল কর্মী। এমনকী অভিযুক্ত তন্ময় মহিলাকে অস্বস্তিকর ভাবে স্পর্শ করার সময় মোবাইলে ভিডিও তোলার চেষ্টাও করেন।
advertisement
এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) একাধিক ধারায় মামলা দায়ের করে। তন্ময় পালকে গ্রেফতারও করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের মোবাইল ফোন। জানা গিয়েছে ধৃত তন্ময় পাল বারুইপুরের বাসিন্দা। তবে অভিযুক্তের আসল বাড়ি ত্রিপুরায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2024 8:22 PM IST
