TRENDING:

স্বস্তি! কলকাতার করোনা আক্রান্তের মা-বাবা-ড্রাইভারের শরীরে নেই করোনা

Last Updated:

মঙ্গলবার বাংলার এক যুবকের শরীরে করোনা মেলে৷ তাঁর মা রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা৷ ফলে আশঙ্কা করা হচ্ছিল, ওই যুবকের পরিবারের লোকের মধ্যেও হয়তো করোনা ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুঃশ্চিন্তা কাটল! লন্ডন থেকে কলকাতা ফেরা তরুণের দেহে করোনা ভাইরাস মিললেও, তাঁর মা-বাবা ও গাড়ির চালকের দেহে করোনার নেগেটিভ৷ এঁদের কারও নমুনাতেই করোনা ভাইরাস পাওয়া যায়নি৷ বুধবার বেলেঘাটা আইডি-তে আসা রিপোর্টে দেখা গিয়েছে, ওঁদের শরীরে করোনা নেই৷
advertisement

মঙ্গলবার বাংলার এক যুবকের শরীরে করোনা মেলে৷ তাঁর মা রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা৷ ফলে আশঙ্কা করা হচ্ছিল, ওই যুবকের পরিবারের লোকের মধ্যেও হয়তো করোনা ছড়িয়েছে৷ সেই আশঙ্কা শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হওয়ায় স্বস্তি শহরবাসীর৷

লন্ডন থেকে ওই তরুণের মা-বাবা সহ পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ রাখা হয়েছে আইসোলেশনে৷ তাঁদের লালার নমুনা পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজ-এ৷ বেলেঘাটা আইডি জানিয়েছে, খানিক্ষণ আগেই রিপোর্ট এসেছে৷ সবার নেগেটিভ৷

advertisement

করোনা আক্রান্ত ওই তরুণের মা সোমবার নবান্নে গিয়েছিলেন৷ ফলে নবান্ন ধোয়ার কাজ হয়৷ নবান্নে ওই আমলা কোন কোন ঘরে গিয়েছিলেন, তাও খতিয়ে দেখা হয়৷ ওই আমলার সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই দিন একটি বৈঠক করেন৷ ফলে আলাপনবাবু ও তাঁর স্ত্রীও গৃহ পর্যবেক্ষণে রয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বস্তি! কলকাতার করোনা আক্রান্তের মা-বাবা-ড্রাইভারের শরীরে নেই করোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল