দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে আরও একটি বিমান জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷ মাঝ আকাশে বিমান। হঠাৎ পাইলট সঙ্কেত পান , বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র দিয়ে জ্বালানি পড়ছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করলেন পাইলট। জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে। জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করালেন পাইলট। সোমবার সকালে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে।
advertisement
জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি হংকং থেকে দিল্লি যাচ্ছিল। সকাল ৯টার সময় হংকং থেকে ২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ঘড়ির কাঁটায় ১০টা ১৮ মিনিটে যখন বিমানটি কলকাতার আকাশে, সেই সময় ককপিটে সঙ্কেত আসে, বিমানের ডানদিকে ইঞ্জিনের ডানায় ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে জ্বালানি পড়ে যেতে থাকে। ঝুঁকি না নিয়ে বিমানটিকে ল্যান্ড করাতে বাধ্য হন পাইলট ৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2024 2:33 PM IST
