TRENDING:

পাশে থাকার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমফান বিধ্বস্ত বাংলার ছবি পোস্ট করলেন করিনা

Last Updated:

ভয়ঙ্কর কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা ৷ আর এই সময়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করিনা কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমফানের তাণ্ডবে বিপর্যন্ত বাংলা ৷ বুধবার পশ্চিবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর সুপার সাইক্লোন আমফান ৷ পরিস্থিতি যে এতটা খারাপ হতে চলেছে তা হয়তো কেউ ভাবেনি ৷ একদিকে করোনা অন্যদিকে আমফান ৷ ভয়ঙ্কর কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা ৷ আর এই সময়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করিনা কাপুর ৷
advertisement

আমফানে ধ্বংসস্তূপে পরিনত হয়েছে একাধিক জায়গা ৷ ভয়াবহ সেই ছবি দেখে শিউরে উঠেছে সকলে ৷ এর জেরে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গিয়েছে ৷ একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ আসেনি ৷ মিলছে না পানীয় জলও ৷ দুই ২৪ পরগনার অবস্থা অত্যন্ত খারাপ ৷ একাধিক মানুষের বাড়ি ছাদ উড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি ৷ এর জেরে মাথার উপর ছাদ হারিয়েছে বহু মানুষ ৷

advertisement

সোশ্যাল মিডিয়ায় আমফানে বিধ্বস্ত বাংলার ছবি পোস্ট করেছেন করিনা কাপুর ৷ শুধু তাই নয় ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ‘prayforbengal’, ‘helpbengal’, ‘nomediacoverage’ হ্যাশট্যাগ ৷ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের মাধ্যমে দুর্গত মানুষদের পাশে আছেন বলে বার্তা দেন করিনা কাপুর খান।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাশে থাকার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমফান বিধ্বস্ত বাংলার ছবি পোস্ট করলেন করিনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল