তাঁকে নিয়ে তোলপাড় বাংলা। তাঁকে ঘিরে স্তব্ধ বাংলার বিভিন্ন সরকারি হাসপাতাল। শিকেয় চিকিৎসা পরিষেবা। রোগীর আত্মীয়দের হাতে নিগৃহীত এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের পরিবারের দাবি, অচলাবস্থা কাটাতে সদর্থক ভূমিকা নিক সরকার। স্বাভাবিক হোক চিকিৎসা পরিষেবা।