TRENDING:

Nabanna Abhijan update: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

Last Updated:

এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধীরে ধীরে ফিরে আসছে নবান্ন অভিযানের দিন আহত পুলিশকর্মী দেবাশিস চক্রবর্তীর দৃষ্টিশক্তি৷ কলকাতা পুলিশের ওই সার্জেন্টের চিকিৎসা যেখানে চলছে, ইএম বাইপাস লাগোয়া সেই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে৷ দু সপ্তাহের মধ্যেই দেবাশিসবাবুর আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি অনেকটাই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৷ আহত দেবাশিস চক্রবর্তী (ডানদিকে)৷
পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৷ আহত দেবাশিস চক্রবর্তী (ডানদিকে)৷
advertisement

এ দিনই ওই আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা৷ আজই সার্জেন্টের উপরে হামলার ঘটনায় মহেশতলার বাসিন্দা এক তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ বাকিদেরও খোঁজ চলছে৷

গত ২৭ তারিখ নবান্ন অভিযানের সময় হেস্টিংসের কাছে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লাগে পুলিশের গাড়িতে থাকা দেবাশিস চক্রবর্তীর চোখে৷ সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তি হারান তিনি৷ তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়৷

advertisement

আরও পড়ুন: মৃতদেহ নিয়ে সত্যিই এই কেলেঙ্কারি চালাতেন সন্দীপ? আরজি করের মর্গে হানা দিল সিবিআই

ওই হাসপাতালের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, আহত ওই সার্জেন্টের চোখে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে৷ তাঁর চোখের দৃষ্টিশক্তি কিছুটা হলেও ফিরে এসেছে৷ আলো ফেললে চোখের সামনে হাত অথবা আঙুলের নড়াচড়া বুঝতে পারছেন দেবাশিস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা
আরও দেখুন

তবে এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে৷ তখন ওই সার্জেন্টের দৃষ্টিশক্তি আরও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ তিনি আগের মতোই কাজেও ফিরতে পারবেন বলেই হাসপাতালের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan update: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল