সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই মহিলা। ভুয়ো আধার কার্ড নিয়ে, দিল্লিতে গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন। তারপর এক ব্যবসায়ীকে বিয়ে করে কলকাতা শহরের পাঁচতারা হোটেলে উঠেছিলেন ওই বাংলাদেশি নাগরিক।
আরও পড়ুন: ২ বছর পিছিয়ে গেল বিয়ে, কিশোরী প্রেমিকার মাথা কেটে নিয়ে গেল যুবক! তারপর নিজেই…বীভত্স ঘটনা
advertisement
জানা গিয়েছে, মহিলার স্বামী গুজরাতি। শুক্রবার রাতে সেই হোটেলেই তার স্বামী ও তার বন্ধু তাকে মারধর করেন, এমনটাই তিনি অভিযোগ করেন প্রগতি ময়দান থানায়।
ঘটনার তদন্তে নেমে ওই মহিলা, তার স্বামী এবং স্বামীর বন্ধুক, তিনজনকেই আটক করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, স্বামীর দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রী রূপান্তরকামী। ঘটনার তদন্ত চলছে।
advertisement
অমিত সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 11:07 AM IST
