সূত্রের খবর অনুযায়ী, ৩ শতাংশ বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই কেন্দ্রগুলির সহায়ক – সহায়িকারা এতদিন বেতন পেতেন ১১২৫৫ টাকা। এবার বেতন পাবেন ১১৫৯৩ টাকা। মুখ্য সহায়ক মুখ্য সহায়কারা বেতন পেতেন এতদিন ১১ হাজার ৬৩৮ টাকা। ৩ শতাংশ বেতন বেড়ে এবার বেতন পাবেন ১১৯৮৭ টাকা।
advertisement
সম্প্রসারক বা সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল ১৪ হাজার ৬৩২ টাকা। এবার বেতন বেড়ে হল ১৫ হাজার ৭১ টাকা। মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল ১৫ হাজার ৭৫৮ টাকা। ৩ শতাংশ বেতন বেড়ে এবার হল ১৬২৩১ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে তেমনটাই জানানো হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 8:54 PM IST
