জাগ্রত মা কালী এখানে প্রসন্নময়ী। ১২ শিব মন্দিরে ঘেরা মায়ের মন্দির নিত্য দু'বেলা পূজা হয়।আর আজ কালীপূজার রাতে সেই পূজাতে প্রতি বছর হাজার হাজার মানুষ শামিল হয়। প্রসাদ বিতরণ মধ্যে থাকে আবেগ। তবে এবার করোনা অতিমারির জেরে সেই আয়োজন বাতিল করা হয়েছে।
মা কালীর পূজার শেষে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও এবার রাখা হয়েছে বিধিনিষেধ। পূজার আয়োজক ও জমিদার পরিবারের বংশধর উদিত প্রসন্ন মুখোপাধ্যায় জানান প্রয়োজন যৎসামান্য লোকের অঞ্জলির ব্যবস্থা করা হবে। ভিড় বেশি হলে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
আগে এই মন্দিরে পশুবলি হত। তা কয়েক যুগ আগে বন্ধ হয়েছে। এখন মাতৃকাশক্তির কাছে আড়াই শো মধু আর আড়াই কিলো চিনি উৎসর্গ করা হয়।
Location :
First Published :
Nov 14, 2020 4:44 PM IST
