TRENDING:

Salt Lake Sector V Fire: সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে আচমকা আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা বিল্ডিং, ঘটনাস্থলে দমকল

Last Updated:

Salt Lake Sector V Fire: সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে আগুন। লিফটের মধ্যে আটকে এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের অগ্নিকাণ্ড কলকাতায়৷ সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে আগুন৷ সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷ সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থার একটি বিল্ডিংয়ের তলায় রেস্টুরেন্টে আগুন লাগে বলেই সূত্রের খবর। লিফটের মধ্যে আটকে এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে৷
সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে আচমকা আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা বিল্ডিং, ঘটনাস্থলে দমকল
সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে আচমকা আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা বিল্ডিং, ঘটনাস্থলে দমকল
advertisement

সল্টলেক সেক্টর ফাইভে গ্লোবসাইন ক্রিস্টাল বিল্ডিংয়ের একটি বার কাম রেস্টুরেন্টে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়ে এই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত তথ্যপ্রযুক্তি দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কর্মীদেরকে নামিয়ে আনা হয়। একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের মধ্যে আটকে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীদের চেষ্টায় খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

advertisement

আরও পড়ুন: ‘লাখপতি দিদি থেকে কৃষি’! ‘সেবাতীর্থে’ বসে প্রথম দিনেই একগুচ্ছ ফাইলে সই মোদির

প্রসঙ্গত, মাত্র দু সপ্তাহ আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে শহরের বুকে আনন্দপুরে৷ নরেন্দ্রপুর থানার আনন্দপুরে জোড়া গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর শ্রমিকের মৃত্যু হয়৷ বিভৎস অগ্নিকাণ্ডের পর জতুগৃহ থেকে উদ্ধার হয় একের পর এক জ্বলন্ত দেহ৷ বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধার করা গিয়েছে কেবল দেহাংশ৷ পরে দেহাংশগুলিকে চিহ্ণিতকরণ করতে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়৷ গত ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, মোট অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ২৫৷

advertisement

আরও পড়ুন: ৮ বছরের প্রেম…শিক্ষকতা করতে গিয়ে ছাত্রীর সম্পর্ক, বিয়ে! এখনও কাঁপাচ্ছেন বলিউড, চিনতে পারছেন অভিনেতাকে?

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

আনন্দপুরের নাজিয়াবাদে রাত ৩টে নাগাদ আগুন লাগে একটি মোমো কোম্পানির গোডাউনে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও বেশ কিছু গোডাউনে৷ দমকলের ১২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে দেড় দিনের বেশি সময় ধরে ধিকিধিকি করে জ্বলতে থাকে গুদামগুলি। আগুনের গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Sector V Fire: সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে আচমকা আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা বিল্ডিং, ঘটনাস্থলে দমকল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল