TRENDING:

সাতসকালে ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

Last Updated:

ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন লাগে আচমকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। প্রবল আতঙ্কে ছিলেন আবাসিকরা। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের শহরে আগুন। রবিবার ছুটির দিন সকালে ডায়মন্ড সিটিতে ঘটে গেল বড়সড় বিপত্তি। ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন লাগে আচমকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। প্রবল আতঙ্কে ছিলেন আবাসিকরা। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডায়মন্ডসিটিতে আগুন, প্রতীকী ছবি
ডায়মন্ডসিটিতে আগুন, প্রতীকী ছবি
advertisement

একই দিনে আগুন লাগে ট্রেনে। কাটোয়া স্টেশনে আগুন লাগল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনে। আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। ভোর সাড়ে চারটে নাগাদ দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির কামরায় আগুন দেখতে পায় যাত্রীরা।আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জিআরপি এবং আরপিএফ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে  বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজিমগঞ্জ যাওয়ার ট্রেনটি দু নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল। হঠাৎই একটি কামরা আগুনে জ্বলতে দেখা যায়। তা দেখে এগিয়ে আসে জেনারেল রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর কর্মী আধিকারিকরা। ওই কামরায় কোনও যাত্রী তখন ছিল না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কীভাবে আগুন লেগেছে খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা।দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, লোকাল ট্রেনটি কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য দু নম্বর প্ল্যাটফর্মে তৈরি ছিল। সেই সময় মাঝের একটি কামরায় এই আগুন লাগে।  এক ঘন্টা কুড়ি মিনিটের চেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। কাটোয়া ২ নম্বর প্লাটফর্মে আগুনে পোড়া কামরাকে ডেঞ্জার টেপ দিয়ে ঘিরে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাতসকালে ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল