বসিরহাট ভ্যাবলা হাইস্কুল মাঠে বিজেপির সভায় সায়ন্তন বলেন, ‘বুথ দখলে গেলে সিআরপিএফকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন ৷’ এই মন্তব্যের জেরে শুধু কমিশনের শো-কজ নোটিসই নয়, এফআইআরও দায়ের হয়েছে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে ৷ উত্তেজক ভাষণ দেওয়া ও উস্কানি মূলক কথা বলায়, এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই অভিযোগে বসিরহাট থানার পুলিস বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর নামে এফআইআর দায়ের করা হয় ৷
advertisement
বসিরহাটে লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের বিরুদ্ধে দলের তরুণ নেতা সায়ন্তন বসুকে প্রার্থী করেছে বিজেপি।
Location :
First Published :
Mar 28, 2019 2:47 PM IST
