আব্দুল আমিন নামে এই পার্শ্ব শিক্ষক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তিনি পাথরঘাটা হাইস্কুলের প্যারাটিচারের। ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার প্রবাহ খতিয়ে দেখতে সকাল থেকে মোট ৮ জায়গায় ইডি অভিযান। টার্গেট প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী, শিক্ষক ও মিডলম্যানরা।
advertisement
তল্লাশি চলছে রাজারহাট এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও। জানা গিয়েছে ওই ব্যক্তি জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। এ ছাড়াও নাগেরবাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2024 9:27 AM IST
