কার্নিভালকে ঘিরে প্রতিবারই আগ্রহ তুঙ্গে থাকে, এবারও তাই। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকার এই পুজোর কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার।
কলকাতার একাধিক পুজো কমিটি মঙ্গলবার এই কার্নিভালে অংশ নেবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিসর্জনের শোভাযাত্রা সহযোগে কার্নিভালের মাধ্যমে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন পর্ব হবে একে একে।
advertisement
প্রসঙ্গত, গত জুলাই মাসেই কার্নিভালের দিন ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন,পুজোর পর কলকাতায় কার্নিভাল হবে ১৫ অক্টোবর। আর পুজো কমিটিগুলিকে ১৩, ১৪, ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2024 7:30 AM IST
