ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা বুঝতে আশেপাশের প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সোমবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দেহের পাশ থেকে একটি স্কুটারও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, স্কুটারটি ওই যুবকেরই।
advertisement
ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। জানা গিয়েছে বছর ৩৯-র যুবকের নাম যুবক অতনু বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2024 11:02 AM IST
