সূত্রের খবর, ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী । ৩১ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে ডিনারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের একটি বেসরকারি হোটেলে ১ সেপ্টেম্বর সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়ে, বিকেলেই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার
advertisement
প্রত্যেকবারই চলচ্চিত্র উৎসবে অতিথির আসনে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন। অভিনেতার সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বঙ্গ কন্যা জয়াকে বিয়ের সূত্রে তিনি বাংলার জামাইও বটে। তবে কেবল তিনি নন জয়া বচ্চনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অতন্ত্য সুসম্পর্ক রয়েছে। মমতার হয়ে নির্বাচনের সময় জয়াকে প্রচার করতেও দেখা গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2023 6:46 PM IST
