TRENDING:

#PromiseDay: প্রেম সপ্তাহের সেরা জুটি ! পরম মমতায় প্রেমিকার উকুন বেছে দিচ্ছেন প্রেমিক

Last Updated:

হাসিকান্না, ছোট ছোট সুখ ও দুঃখ নিয়েই জীবন জীবনের খাতে বয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রচলিত একটি বাংলায় একটি গান আছে ভালবাসা মোরে ভিখারি করেছে তোমাকে করেছে রাজরানি ৷ তবে এটি শুধুই কথার কথা নয় ৷ বাস্তবতা অনেকটাই গভীর, অনেকটাই প্রশস্ত ৷ প্রেম মানুষকে অনেক সুগঠিত ও সুন্দর করে ৷ জীবনের ছোট ছোট দায়বদ্ধতার সঙ্গে জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ৷ হাসিকান্না, ছোট ছোট সুখ ও দুঃখ নিয়েই জীবন জীবনের খাতে বয়ে যায় ৷
advertisement

রবীন্দ্রনাথ এই ভালবাসা সম্বন্ধে ছিন্নপত্রাবলিতে বলেছেন ভালবাসা হল রেল ইঞ্জিনের মত খানিকটা ৷ রেল ইঞ্জিন যেমন ট্রেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ঠিক তেমনই পিছনের দিকে নিয়ে যেতে পারে ৷ তেমনই প্রেম মানুষকে মহান ও আদর্শবান করে তোলে, আবার সেই প্রেমই মানুষকে অপরাধী করে তোলে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে কম বেশি ভালবাসার জন্য সবাইকেই কৃচ্ছসাধন করতে হয় ৷ এমনই এক কৃচ্ছসাধনের দৃশ্য চোখে এসেছে ৷ এমনিতেই তো প্রেমিক-প্রেমিকাকে খুশি রাখতে একাধিক পথ অবলম্বন করতে হয় ৷ জড়াতে হয় অনেকটাই ঘাম ৷ এখন চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ ও তিনদিনের মাথায় প্রেমের উৎসব ভ্যালেন্টাইন্স ডে ৷ এই ভ্যালেন্টাইন্স ডে তে এক প্রেমিক-প্রেমিকা বেরিয়েছেন ঘুরতে ৷ ঘুরতে ঘুরতেই প্রেমিকার মাথায় উকুন দেখে তক্ষণাৎ উকুন বেছে দিচ্ছেন ৷ ত্রিভুবনে এমন দৃশ্য কেউ আগে দেখেছেন বলে মনে হয়না ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
#PromiseDay: প্রেম সপ্তাহের সেরা জুটি ! পরম মমতায় প্রেমিকার উকুন বেছে দিচ্ছেন প্রেমিক