কৃষ্ণগঞ্জ বিধানসভা, ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি নেতা দীপঙ্কর দাস প্রয়াত হলেন রবিবার। নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
রবিবার এযাবৎকালের সবচেয়ে বড় সাংগঠনিক সভা করেন অমিত শাহ। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করেন সকালে। স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
advertisement
তারই মাঝে আচমকা বিজেপি নেতার মৃত্যুর খবর। সকালে রাজারহাটের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন দীপঙ্কর দাস। পরে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায়। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিজিৎ চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2025 6:25 PM IST
